আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা নিজ বাড়িতে একই শাড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে ঘটেছে। নিহত স্বামী ওই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সুহেল রানা (৪২) এবং স্ত্রী একই গ্রামের মৃত কায়সার মন্ডলের মেয়ে পারুল বিবি (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিবেশী আয়েশা সিদ্দিকা তাদের বাড়িতে গাভীর দুধ দিয়ে গিয়ে ডাকাডাকি করেন। এতে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পান স্বামী-স্ত্রী একই শাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ঝুলন্ত মরদেহ নামিয়ে নিয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট তৈরী করে দুই মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।
প্রতিবেশী আয়েশা সিদ্দিকা বলেন, ‘আমি প্রতিদিনের মতো গাভীর দুধ তাদের বাড়িতে দিতে গিয়ে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পাই’।
আরেক প্রতিবেশী সাইদুল ইসলাম বলেন, ‘তাদের গত ৫ থেকে ৬ মাস পূর্বে প্রেমের সম্পর্কের মাধ্যমে ২য় বিয়ে হয়। দুজনেরই আগের পক্ষের স্ত্রী ও স্বামী রয়েছে। ছেলেটি অনেক পরিশ্রম করতো। তাদের মধ্যে কোন ঝগড়া বা বিবাদ আমাদের নজরে পরেনি’।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, ‘তাদের আত্মহত্যার বিষয়টি খুবই আকষ্মিক। তারা কি কারণে আত্মহত্যা করেছে তা জানা নেই। তাছাড়া কারও সাথে কোন দন্দ্ব বিবাদ ছিলনা’।
গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘পারিবারিক কলহের কারণে তারা একই শাড়িতে ঝুলে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে’।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে’।
এমএসএম / এমএসএম
শেরপুর পৌরসভা কর্তৃক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
কবিরহাটে বিএনপি নেতা ফারুক হত্যায় জড়িত আকারের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন
আত্রাইয়ে গাঁজা সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড ও জরিমানা
নালিতাবাড়ীতে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার
তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসে ডিআইইউতে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা
মাওয়ায় ইলিশ খেয়ে বাড়ী ফেরা হলোনা কালিয়ার যুবক ওমেদ খাকির
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
মোহনগঞ্জে মন্দিরে মন্দিরে বৃক্ষরোপণ
ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের আহ্বান
অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী