ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নওগাঁ-৪ আসনে নতুন চমক শিল্পপতি সোহাগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ২:৫২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে অনেক মনোনয়ন প্রত্যাশীদের দৌড় ঝাপ। মাঠে নেমে কাজ করছেন অনেক মেধাবী তরুণ ও প্রবীন রাজনীতিবিদগণ। এদের মধ্যে সাদিকুল ইসলাম সোহাগ  একজন। নওগাঁ-৪৯ মান্দা -৪ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তিনি একজন। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক তোখর ছাত্রনেতা থেকে  মিডিয়া ব্যক্তিত্ব,বিশিষ্ট সমাজসেবক, সফল উদ্যোক্তা ও শিল্পপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নওগাঁ জেলা শাখার সেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি । ২০০২ সালের দিকে তিনি সাবেক মান্দা উপজেলা বিএনপির সভাপতি মখলেছুর রহমান মকের হাত ধরে  রাজনীতিতে আসেন। তিনি বাংলাদেশে ও বিদেশে সফল উদ্যোক্তার মধ্যে একজন। বাংলাদেশের মৃধা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন। কানাডাতেও তার বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও সিঙ্গাপুর ও দুবাই সহ বেশ কিছু দেশে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে বলে জানাগেছে। মৃধা গ্রুপের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সোহাগ বাংলাদেশের  পাশাপাশি কানাডা, সিঙ্গাপুর এবং দুবাইয়ের মত দেশে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। 

এই তরুণ রাজনীতিবিদ সাদিকুল ইসলাম সোহাগ মান্দা উপজেলার নূরুল্যাবাদ ইউপির  দোডাঙ্গী গ্রামের কৃতি সন্তান আজিজুল ইসলামের ছেলে। তিনি সর্বশেষ অর্থনীতি বিষয়ের উপর লেখাপড়া শেষ করে সফল উদ্যোক্তা থেকে শিল্পপতিতে আসীন হয়েছেন।দেশ ও দশের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি নওগাঁ-৪ আসনের সাধারণ আপামর জনগণকে সঙ্গে নিয়ে কাজ  করতে চান।তিনি সফল উদ্যোক্তা ও বিশিষ্ট শিল্পপতি হয়েও শেকড়ের টানে আর পোড়া মাটির গন্ধে দেশ সেবায় এগিয়ে আসতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করতে দেশের বাইরে থেকেও কাজ হচ্ছে যাচ্ছেন বলে তিনি জানান ।

শিল্পপতি সোহাগ আরো জানান, জন্মগত তথা ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালবেসে বুকে ধারণ করে আসছি। সফল উদ্যোক্তা ও শিল্পপতি হয়েও দেশের বাহিরে থেকে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি। আগামীতে যদি জনসেবার সুযোগ পায়,তাহলে মান্দার উন্নয়ন কে ত্বরাণ্বিত করতে যা করা দরকার তাই করবো বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতেও এই আসনে সর্বোচ্চ অবদান থাকবে বলে তিনি মন্তব্য করেন।

এমএসএম / এমএসএম

শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা

দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ

কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ

সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম

বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে

পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ

ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন

দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ

পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ

নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার

রাজস্থলীতে সেনাবাহিনী কর্তৃক ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান