আওয়ামীলীগ সরকার মাদ্রাসা শিক্ষায় অভূতপূর্ব উন্নয়ন করেছেঃ এমপি শহিদুজ্জামান সরকার
ধামইরহাটে রূপনারায়নপুর ও কোকিল সম্মিলিত আলিম মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি স্থাপনকালে এক আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার এমপি বলেন, "আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষায় অভূতপূর্ব উন্নয়ন করেছে।" শনিবার ১০ জুন বেলা ১১ টায় ভবনের ভিত্তি স্থাপন আলোচনা সভায় সরকার এমপি আরো বলেন -"এত উন্নয়নের পরেও একটি মহল সার্বক্ষণিক আওয়ামী লীগকে ধর্ম বিরোধী বলে অপপ্রচার চালিয়ে থাকে,"। তিনি এই অপপ্রচার আর গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। রূপনারায়নপুর ও কোকিল সম্মিলিত আলিম মাদ্রাসার নিজস্ব অর্থায়নে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয় দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য প্রদান করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রান, ওসি মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, এটিএম বদিউল আলম, যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, পৌর কাউন্সিলর মেহেদী হাসান, আমজাদ হোসেন, ইউপি মেম্বার আনোয়ার হোসেন দুকা, মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহিরুল ইসলাম, মাসুদ আলম প্রমুখ।
এমএসএম / এমএসএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম
মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু
মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ
বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
Link Copied