ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর দুমকিতে চেতনা নাশক স্প্রে দিয়ে দুধর্ষ চুরি


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ৪:৫০
পটুয়াখালীর দুমকীতে চেতনানাশক স্প্রে ব্যবহার করে অজ্ঞান করে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে। 
 
সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক  মো: জসিম উদ্দিন হাওলাদার ও তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন উদ্ধার করে প্রথমে পটুয়াখালী জেলা সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য মো: জসিম উদ্দিন হাওলাদারকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। 
 
বৃহস্পতিবার (৮জুন) দিবাগত রাত দেড়টার দিকে চোরচক্র ঘরের খোলা জানালা দিয়ে চেতনানাশক স্প্রে দিয়ে জসীম উদ্দিন হাওলাদার ও তার স্ত্রীকে অজ্ঞান করে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ অর্থ, স্বর্নালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ নিয়ে পালিয়ে যায়। মো: জসিম উদ্দিন হাওলাদারের ভাইয়ের ছেলে সাইফুল ইসলাম আসলাম হাওলাদার ও তার স্ত্রী পারভিন বেগম জানান, আমার ভাসুর বাবলু হাওলাদার আমাদের ঘুম থেকে ডাকেন। গিয়ে দেখি ঘরের দরজা ভাঙা, ভেতরে ঢুকে দেখি তালা ভেঙে নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। আমার চাচা ও চাচীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। 
 
মৃত্যু সাবেক চেয়ারম্যান মোস্তফা হাওলাদারের স্ত্রী সন্তান গত সপ্তাহে ঢাকায় বেড়াতে যান। সেই সময় বাসার তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্নলংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। 
এব্যাপারে  দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার দৈনিক সকালের সময়কে জানান, রাতেই চুরির খবর শোনামাত্র সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত