ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

হাসানের দ্বিতীয় ইনিংস শুরু


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৬-২০২৩ বিকাল ৫:৩২

ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন খুব বেশিদিন হয়নি। এর ভেতরই মাঠের পারফরম্যান্সে বাংলাদেশি পেসার হাসান মাহমুদ বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। চলতি বছর বিশ্বকাপ এবং তার আগে আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এর মাঝেই ব্যক্তিগত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন এই পেসার। পারিবারিকভাবেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

গতকাল (শুক্রবার) বাদ জুমা বিয়ের আনুষ্ঠানিক কাজ সেরেছেন জাতীয় দলের এই তরুণ পেসার। এর আগে বুধবার তিনি বাগদান সেরে ওয়ানডে বিশ্বকাপের পর বড় পরিসরে অনুষ্ঠান করার কথা জানিয়েছিলেন।

জানা গেছে, হাসান বিয়ে করেছেন মাদারীপুরের শিবচর থানার মাদবরচর গ্রামে। স্ত্রী চৈতি ফারিয়া ঐশী মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করছেন। তার বাবা ফারুক হোসাইন একজন ব্যবসায়ী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ঐশী সবার বড়।

হাসানের বাবা মোহাম্মদ ফারুক কয়েকদিন আগে ছেলের অনুশীলন দেখতে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন। সেই সময়ই জানা যায় হাসানের বিয়ের কথা। আপাতত ছোট পরিসরে করলেও, তার বিয়ের বাকি অনুষ্ঠানিকতা বড় পরিসরে হবে বিশ্বকাপের পর। এমনকি নিজ এলকায় জাতীয় দলের সব ক্রিকেটারকে নিয়ে যাওয়ার ইচ্ছের কথাও জানিয়েছেন হাসানের বাবা।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত