ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সোনাইমুড়ীতে চাঞ্চল্যকর হত্যার ঘটনায়,গ্রেফতার-২


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ১১:৫৯
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার চাঞ্চল্যকর ঘটনায় দু্ই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার চাষিরহাট ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির সোলাইমান ভূঁইয়ার ছেলে মাকসুদুর রহমান (৩৮) ও তার স্ত্রী সুমি আক্তার (২৬)।রোববার (১১ জুন) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে,গতকাল শনিবার মাকসুদকে শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকা থেকে ও তার স্ত্রীকে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
 
উল্লেখ্য-গত শনিবার ৩ জুন বেলা ১১টার দিকে নিহত এনামুল হকের সাথে একই বাড়ির সোলেমান ভূঁইয়ার সাথে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বাড়ির উঠান সংলগ্ন ডেউয়া গাছ থেকে ফল পাড়াকে কেন্দ্র করে সোলাইমান ভূঁইয়ার সাথে এনামুল হকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোলাইমান ও তার ছেলে মাসুদ সহ চারজন এনামুলের ওপর হামলা করে। ওই সময় তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলে বৃদ্ধ এনামুলের মৃত্যু হয়। ভিকটিমকে মারধরের একটি ভিডিও সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়। পরে এ ঘটনায় নিহতের ছেলে আবদুল গণি বাদী হয়ে ৬জনকে আসামি করে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৭দিন পর দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।    
 
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক প্রতিবেদককে জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ২ আসামি প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়