ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইবির কেন্দ্রীয় মসজিদের খতিব


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ১২:৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব ড. আ স ম শোয়াইব আহমেদ ইন্তেকাল করেছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, গত ৬ই জুন ক্যাম্পাস থেকে ঢাকায় যাওয়ার পথে মাগুরার অদূরে বাস দুর্ঘটনার কবলে পড়েন ড. শোয়াইব। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়।  শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তাকে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানে ২৪ ঘণ্টা পর জ্ঞান ফিরলে অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে শনিবার রাত থেকে আবারো অবস্থার অবনতি হয় তার। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, ড. শোয়াইব আহমেদ ইবির দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৬ বছরের অধিক সময় ধরে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইবির আল হাদিস বিভাগের প্রয়াত প্রফেসর ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ.) এর সহচর ও আস-সুন্নাহ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। ইমামতির পাশাপাশি তিনি ধর্ম প্রচার, অর্থসহ আল কোরআন ও সালাত শিক্ষা, হিফযুল কোরআন কোর্স, ইংরেজি ও আরবি ভাষা শিক্ষা কোর্স পরিচালনা করতেন।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন