ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বালিয়াকান্দিতে এডিবির অর্থায়নে ইটদ্বারা রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধন


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ২:৩১

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এডিবির অর্থায়নে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম। বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়নে পশ্চিমপাড়া গ্রামের মীর রফিকুজ্জামানের বাড়ী হতে চেরীবাগ জামে মসজিদ পর্যন্ত পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১১ জুন) সকাল ১০ টায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন। এডিবির ২ লক্ষ টাকা বরাদ্দের সাড়ে ৪শত ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের রাস্তা ইট দ্বারা পাকাকরণের কাজ শুরু হয়েছে এসময় চেয়ারম্যান বলেন বৃষ্টি হলে মুসল্লিদের মসজিদে যাতায়াত করা অতি দূর্বিসহ হয়ে পড়ে। মসজিদে যাতায়াতের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের র্সর্বিক তত্ত্বাবধানে ও এডিবির ২ লক্ষ টাকার বাজেটে নির্মিত হচ্ছে ইট দ্বারা পাকাকরণ রাস্তা টি। এসময় তিনি আরো জানান বতর্মান বালিয়াকান্দি সদর ইউনিয়নে আরো অন‍্যান‍্য রাস্তার কাজ চলমান এবং ঠিকাদার প্রতিষ্ঠানের হাতে রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সদস্য মোঃ তাছির উদ্দীন মোল্লা, মীরবাড়ী চেরীবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক এ,এস,এম জাকির হাসান, কোষাধ‍্যক্ষ মোঃ সোহেল রানা কনকসহ এলাকার গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিগণ।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান