ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ফাইনালে না খেলেও ইতিহাস আলভারেজের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ৩:৪৫

চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছে দলটি। প্রিমিয়ার লিগের দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল জিতেছে। ওই জয়ে রেকর্ড গড়েছেন দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।

ফাইনালে মাঠে নামার সুযোগ দেওয়া হয়নি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা আলভারেজকে। তারপরও তিনি চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন। আসরে দশ ম্যাচে মঠে নামার সুযোগ পেয়ে তিন গোলও আছে তার। তাতেই ফুটবল ইতিহাসের ১২তম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়েছেন তিনি। 

সর্বশেষ ওই কীর্তি গড়েছিলেন রাফায়েল ভারানে। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি। ওই বছরই রিয়াল মাদ্রিদের হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। অবশ্য ১৯৭৪ বিশ্বকাপে জার্মানির সাত ফুটবলার একসঙ্গে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়েছিলেন। তারা হলেন- ফ্রেঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, সেপ মাইয়ার, পাউল ব্রিটনার, হান্স জর্জ শাওয়ারবেনবেক, উলি হোয়েনেস, জুপ কাপিলম্যান। 

পরের ৪৯ বছরে মাত্র পাঁচ ফুটবলার একই বছর বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়তে পেরেছেন। রাফায়েল ভারানে ও আলভারেজের আগে ওই কীর্তি আছে ফ্রান্স মিডফিল্ডার ক্রিস্টিয়ান মারেম্বুর। তিনি রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ও রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন রর্বাতো কার্লোস। আর ২০১৪ সালে জার্মানি ও রিয়ালের হয়ে ডাবল জেতেন সামি খেদিরা।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত