ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রের পঞ্চম সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদ হবেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ৩:৪৭

সৌদি আরবের ক্লাব আল হিলাল লিওনেল মেসিকে মৌসুমে ৫০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবে সাড়া না দিয়ে আর্জেন্টাইন তারকা মেসি ফ্রি এজেন্টে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন। 

সংবাদ মাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ক্লাব থেকে মৌসুমে মেসি ৫৩.৭ মিলিয়ন ইউএস ডলার বা ৫৮১ কোটি টাকা বেতন পাবেন। যা তাকে যুক্তরাষ্ট্রের পঞ্চম সর্বোচ্চ বেতন পাওয়া ক্রীড়াবিদের মর্যাদা দেবে। 

তাকে যে বেতন দেওয়া হবে যুক্তরাষ্ট্রের লিগ থেকে কোন ফুটবলার আপাতত পান না। মেসির চেয়ে বেশি বেতন পান যে ক্রীড়াবিদরা তারা হলেন এনবিএ বা বাস্কেটবল খেলোয়াড়রা। এদের মধ্যে ডেভিড বোকার মৌসুমে ৫৬.১ মিলিয়ন ডলার, কার্ল এন্তোনি ৫৬.১ মিলিয়ন ডলার, নিকোলো জোভিক ৫৪.৫ মিলিয়ন ডলার এবং স্টিফেন গুরি ৫৩.৮ মিলিয়ন ডলার বেতন পান। 

মেসি বেতন ছাড়াও যুক্তরাষ্ট্রে লিগ থেকে একাধিক বাণিজ্যিক চুক্তি থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করবেন। অ্যাপল টিভি, এডিডাস তার চুক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সেখানে থেকে লভ্যাংশ পাবেন তিনি। এছাড়া মেসি কিছুটা আলোর বাইরে থাকতে চান, যুক্তরাষ্ট্রে বসবাসও করতে চান। সেজন্য আল হিলাল, বার্সা কিংবা ইউরোপের অন্যান্য ক্লাবের প্রস্তাব প্রত্যাখান করেছেন। 

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত