খাগড়াছড়িতে প্রতিবন্ধী,মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের অনুদান বিতরণ
খাগড়াছড়িতে মেধাবী গরীব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদান দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। রবিবার (১১ জুন ২০২৩) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিছবাহুদ্দীন আহমদ এর সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. সরাফত হোসেন ও খাগড়াছড়ি সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জসিম উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এতে খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ, দ্বাদশ ও স্নাতক পর্যায়ের ২৫৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৩৫০০ টাকা করে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত মোট ৮ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা অনুদান বিতরণ করা হয়। এছাড়াও খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী হোস্টেল পরিচালনার জন্য ১০ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল