ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১-৮-২০২১ বিকাল ৬:২৮
করোনা সংক্রমণ রোধে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাসস্ট্যান্ডে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১ ‍আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজমুল হুদা শাহ্ এ্যাপোলোর ব্যক্তিগত উদ্যোগে এ করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করা হয়। এ‍ই বুথ থেকে জনসাধারণ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক গ্রহণ করতে পারবেন। সকাল থেকে উন্মুক্ত হয়ে সারাদিন যে কেউ এই সেবা গ্রহণ করতে পারবেন।
 
গড়েয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফ আহম্মেদ শাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও গড়েয়ার কৃতী সন্তান মো. নজমুল হুদা শাহ্ এ্যাপোলো, সহ-সভাপতি শাহ নেওয়াজ কাদির শাকিল চৌধুরী, জেলা গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম কিরণ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াপু তপু, দপ্তর সম্পাদক আবু হাসনাত রুমন, সাংগঠনিক সম্পাদক মিঠুন রানা, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল, সমাজসেবক সাজ্জাদুর রহমান শাহ সোহেল প্রমুখ।
 
উল্লেখ্য, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজমুল হুদা শাহ্ এ্যাপোলো করোনা মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় এর আগে জেলায় ১১টি পয়েন্টে করোনা প্রতিরোধক বুধ স্থাপন করেন তিনি।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে