ডামুড্যায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ
শরীয়তপুরের ডামুড্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গৃহহীনদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মজীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হাছিবা খান এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।
সোমবার (১২ জুন) সকাল ১০ টায় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝী।
এ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝী, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শরীফুল আলম, আশ্রয়ণ প্রকল্প ২-এর আওতায় উপকারভোগীদের হাঁস-মুরগি, গবাদিপশু পালন, পরিবার পরিকল্পনা পদ্ধতি, স্বাস্থ্যসম্মত টয়লেট স্বাপন, নিরাপদ সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন, কিশোর-কিশোরী স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, সেলাই প্রশিক্ষণ, কাগজের ঠোঙ্গা, পাটের ব্যাগ তৈরি, বসতবাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষাবাদ করে জীবনমান উন্নত করাই মূল লক্ষ্য।কর্মশালায় জেলার অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে প্রশিক্ষণ প্রদান করেন শরীয়তপুর জেলার যুব উন্নয়ন অধিদপ্তের উপপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মালাকার, সহকারী পরিচালক মোঃ গোলাম ফারুক, ডামুড্যা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার