করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যাপক গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা শেষে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার (১ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহিদ মোহাম্মদ লিটনের সভাপতিত্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে এলাকার প্রত্যেকটি নারী-পুরুষ ও পরিবারের সদস্যকে মাস্ক পরা বাধ্যতামূলক এবং দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক পরামর্শ দেয়ার নির্দেশনা প্রদান করেন ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। এছাড়া ভবেরচর ইউনিয়নবাসীর মধ্যে টিকা গ্রহণ উপযোগী প্রত্যেক নারী-পুরুষকে টিকা গ্রহণে আগ্রহী করতে স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওয়ার্ডভিত্তিক নিবন্ধন কার্যক্রম ও টিকাদান কর্মসূচি চালু করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ এলাকায় পথচারী, মোটরসাইকেলচালক, মিশুকচালক, সিএনজিচালক ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিটন। এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব মোকাররম হোসেন, মেম্বার সিরাজুল ইসলাম, আবু সাঈদ, মোহাম্মদ ফারুক প্রধান, রোকনুজ্জামান শিকদার প্রমুখ।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied