মেরুরচর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবাদ সমেম্মলন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মেরুরচর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু। রোববার রাতে পৌর শহরের মুক্তিযোদ্ধা ভবনের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,আমি বকশীগঞ্জ উপজেলার ৭ নং মেরুরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য। বর্তমানে মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও আমি বকশীগঞ্জ পৌর যুবলীগের সদস্য। আমি দীর্ঘদিন যাবত এলাকায় সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। মানুষ বিপদে আপদে সব সময় আমার কাছে আসে। আমি আমার সাধ্যমত গরীব অসহায় মানুষের পাশে দাড়াই।
এটাই আমার বড় অপরাধ। একটি অসাধু চক্র আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমার সুনাম ক্ষুন্ন করতে তারা পায়তারা করে আসছে। প্রায় ১ বছর পূর্বে পৌর শহরের একটি বাসায় অপ্রীতিকর ঘটনা ঘটে। খবর পেয়ে আমি সেখানে যাই এবং দুই পক্ষের সাথে কথা বলে বিষয়টি সুরাহা করি। শালিসের সময় কে বা কাহারা গোপনে ছবি তোলে। সেই ছবি আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে। ছবিতে যে নারীর সাথে বসা অবস্থায় দেখা যাচ্ছে আমি তাকে চিনি না। অথচ আমাকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে আমি বসে ফোনে কথা বলছি সামনে টেবিলে মদের বোতল। আসলে আমি মোবাইল ফোনে কথাবলাবস্থায় কে বা কাহারা টেবিলে মদের বোতল রেখে ছবি তুলেছে। আমি আমার জীবনে মদ তো দূরের কথা কখনো স্পর্শও করিনি। আমি এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিবো। আপনাদের সবার সহযোগীতা তাই। আশা করছি আপনারা সত্যতা তুলে ধরবেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied