ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে সড়ক দুঘর্টনায় দুজন নিহত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১২-৬-২০২৩ বিকাল ৫:০
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (১২ মে) সকালে উপজেলার কসবা ইউনিয়নের চন্দ্রনা পাওয়ার প্ল্যান্টের সামনে ও উত্তর মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- উপজেলার ইসলামপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে (নাচোল পৌরসভার অফিস সহায়ক) আব্বাস উদ্দিন (৪২) ও অপরজন চরিমল্লিকপুর এলাকার জিল্লুর রহমান (৮৩)।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, পৌরসভার কর্মচারী আব্বাস উদ্দিন মোটারসাইকেল নিয়ে রহনপুর যাচ্ছিলেন। নাচোল-রহনপুর সড়কের চন্দনা এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান। এসময় পেছন দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন আব্বাস উদ্দিন।
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্বাস উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সকালে উপজেলার উত্তর মল্লিকপুর এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান জিল্লুর রহমান।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত