ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মমতার জন্য ৩০ মণ হাঁড়িভাঙ্গা পাঠালেন প্রধানমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১২-৬-২০২৩ বিকাল ৫:৫৩

ভারতের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১২০০ কেজি (৩০ মণ) রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপহার বন্ধুত্ব ও সৌহার্দ্য বাড়াবে বলে মনে করছেন দুদেশের প্রতিনিধিরা।

সোমবার (১২ জুন) দুপুর ১২টার দিকে বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে উপহারের আম পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে। এ সময় ভারতে নিযুক্ত কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা (একাউন্ট) কাউসার সারোয়ার আমের প্যাকেটগুলো ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। এর আগে সকাল ১০টায় সড়ক পথে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম পৌঁছায়।

বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হলো কলকাতায়।

কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মকর্তা (একাউন্ট) কাউসার সারোয়ার বলেন, আম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার দিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই স্মারক স্বরূপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও কোলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুভেচ্ছা স্বরূপ আম পাঠিয়েছেন। এর মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে আমরা আশা করি।

এর আগে গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিকেও এক ট্রাক রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার