ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নাগরপুরে শেষ বিদায়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১২-৬-২০২৩ রাত ৮:৫৫
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের নঙিনাবাড়ি এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল খালেক (৮৩) রবিবার (১১ জুন) বার্ধক্য জনিত কারণে মির্জাপুর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে সকালে (১২ জুন) রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকায় জানাজা শেষে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন। 
মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়াম্যান মোঃ কুদরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, সাবেক সলিমাবাদ ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম দাউদ, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক ভিপি স্বাধীন, সাবেক জি.এস ইকবাল সহ নাগরপুর আ. লীগ, বিএনপি’র নেতৃবৃন্দরা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানগণ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শাফিন / শাফিন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী