ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পিএসজিতে থাকতে চান না এমবাপ্পে, ক্লাবও রাখতে চায় না


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২৩ দুপুর ১১:৫৫

এই মৌসুমের শুরুতে পিএসজি থেকে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগদান নিয়ে কম জল ঘোলা হয়নি। ফরাসি এই তারকাকে পেতে ২০০ মিলিয়ন দাম হেঁকেছিল স্প্যানিশ ক্লাবটি। কিন্তু শেষ মুহুর্তে এসে আরো দুই বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তি বাড়ায় এমবাপ্পে। চুক্তি অনুযায়ী, ২০২৪ পর্যন্ত ফরাসি এই ক্লাবটিতে থাকতে পারবেন তিনি। চুক্তির আরেকটি শর্ত ছিল, এমবাপ্পে চাইলে আরো এক বছর তার মেয়াদ বাড়াতে পারে।

তবে হঠাৎ করেই পিএসজি-এমবাপ্পে সম্পর্কের অবনতি হয়েছে। পিএসজিতে থাকতে চান না এমবাপ্পে, ক্লাবও আর রাখতে চায় না তাকে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানাচ্ছে, পিএসজিতে থাকতে চান না জানিয়ে ক্লাবকে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন এমবাপ্পে। যে কারণে ২০২৪ এর জুনে এমবাপ্পের মেয়াদ শেষ হলেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। তখন যে কোনো ক্লাবই বিনা খরচে তাকে দলে নিতে পারবে। তবে পিএসজি এমনটা চান না, এমবাপ্পেকে তারা রাখতে না পারলে আগেভাগেই সম্ভব হলে এই গ্রীষ্মকালীন দলবদলেই তারকা ফরোয়ার্ডকে চড়া দামে বিক্রি করে দিতে চায় প্যারিসের ক্লাবটি। 

লেকিপ আরো জানাচ্ছে, রিলিজ ক্লজ হিসেবে পিএসজির চাওয়া ১৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৭৫৩ কোটি ৬২ লাখ টাকারও বেশি। ধারণা করা হচ্ছে, অনেক অর্থ দিয়ে খেলোয়াড় কিনেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি পিএসজি। তাই তারা এখন নতুন কৌশল অবলম্বন করবে। মেসি ফ্রি এজেন্ট হয়ে চলে গেছে, নেইমারকেও বিক্রি করার পরিকল্পনা করছে। তাই এমবাপ্পেকে ফ্রি এজেন্টে ছাড়তে চায় না পিএসজি। 

প্রশ্ন হলো, এই মুহুর্তে এমবাপ্পেকে এত অর্থ দিয়ে কিনবে কে? উত্তর, রিয়াল মাদ্রিদ কিনতে পারে ফরাসি এই ফরোয়ার্ডকে। কয়েকদিন আগেই তাদের সেরা তারকা করিম বেনজেমা রিয়াল ছেড়ে সৌদিতে পাড়ি দিয়েছেন। তাই এই মুহুর্তে তার পূরণের জন্য এমবাপ্পেকে নিতে পারে স্প্যানিশ ক্লাবটি।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে