চৌদ্দগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত' এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী, সহকারী পরিবার-পরিকল্পনা কর্মকর্তা এহসান মাহবুব, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা। স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. কাজী আল রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সেনেটারী কর্মকর্তা মাহতাব উদ্দীন, চৌদ্দগ্রাম প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন, সহ-সভাপতি আবু বকর সুজন, সাংবাদিক আব্দুল মান্নান, মুহা. ফখরুদ্দীন ইমন, গোলাম রসুল, স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার-নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের প্রতি গুরুত্বারোপ করে শিশুর পুষ্টি নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগকে প্রচার-প্রচার সহ জনসচেতনতা গড়ে তোলার আহবান জানান। অনুষ্ঠান শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কণ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied