ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে রায়পাড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৩-৬-২০২৩ দুপুর ১:১০
ঢাকার দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নের  আওয়ামী সেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রায়পাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজার এলাকায় এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি রাত সাড়ে সাতটা পর্যন্ত টানা উত্তেজনা নিয়ে শেষ হয়।
 
সম্মেলনে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বাশার চোকদারের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান সাদ্দামের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক। 
 
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যবে তিনি বলেন, আমরা এখন চেলেন্জিং এ আছি কারন আগামিতে জাতীয় নির্বাচন। আমাদের সবাইকে চোখ ও কান খোলা রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার জন্য অনেক বার চেষ্টা চালিয়েছে স্বাধীনন্তা বিরোধী শক্তিরা। আগামী সংসদ নির্বাচনে সালমান এফ রহমান নৌকা নিয়ে আসবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষে আমাদের কাজ করতে হবে।
 
ত্রি-বার্ষিক সম্মেলনে রায়পাড়া ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি দায়িত্ব পান রাজিব মোল্লা,শফিকুল ইসলাম সহ সভাপতি, সাধারণ সম্পাদকপদে দায়িত্ব পান শেখ আমির হামজা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. শাহিনউল ইসলাম, উপ দপ্তর সম্পাদক রাহুল দাস, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, 
ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারী, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার, বশির উদ্দিন, রায়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন,ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির