ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লার ১৫ কেজি গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৩-৬-২০২৩ দুপুর ১:১৩
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানা বৌয়ারা বাজার ১৩ জুন মঙ্গলবার সকালে র‌্যাবের বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব।
 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার চাঁনপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন এর ছেলে মোঃ ইমরান হোসেন (২২)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
 
পৃথক অন্য একটি অভিযানে ১৩ জুন  সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ভূটুয়া শ্রীপুর, বড়পুকুরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রাজগুরু গ্রামের মোঃ মনিরুজ্জামান খান এর ছেলে মোঃ তানভীর আহমেদ মনির (২২)।
 
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ বরিশাল, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
 
এ বিষয়ে এ কে এম মুনিরুল আলম স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে
র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত