রাজস্থলীতে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ
রাঙামাটির রাজস্থলী উপজেলাতে রাতের আঁধারে সশস্ত্র হামলা চালিয়ে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা।সোমবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের লংগদুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- সোহাগ (২০), রূপক (১৮) ও বিশ্বজিৎ দে (২২)। অপহৃতদের মধ্যে সোহাগ ও রূপক আপন ভাই।বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. এমদাদুল হক মিলন। তিনি জানান, অপহৃত তিনজনই সড়ক ও জনপথ বিভাগের অধীনে বেসরকারি ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই’র নির্মাণ কাজের শ্রমিক ছিলেন।
অপহৃত সোহাগ-রূপকের বড় ভাই সবুজ জানিয়েছেন, বিগত তিন মাস ধরেই তারা সর্বমোট ১৪ জন শ্রমিক রাজস্থলী -বাঙ্গালহালিয়া সড়কের লংগদু পাড়াস্থ লেবার শেডে অবস্থান করে পাশের সড়কে এনডিইর ধারক দেয়াল নির্মাণ কাজ করছিলেন। প্রতিদিনের মত সোমবার সন্ধ্যায়ও কাজ শেষ করে লেবার শেডে অবস্থান করছিল তারা। বাকি শ্রমিকরা একটু দূরে চায়ের দোকানে গিয়েছিলো চা-নাস্তা করার জন্য। এসময় ৫/৬ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী খুঁটি থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে লেবার শেডে প্রবেশ করে অস্ত্রের মুখে তিনজনকে তুলে নিয়ে যায়।
সবুজ জানিয়েছে, তারা তিন ভাই একসাথে এনডিইর কাজে নিয়োজিত ছিলেন। তারা নেত্রকোনার পূর্বধলা থানার সাতকাঠি গ্রামের জামাল উদ্দিনের সন্তান। এছাড়া অপহৃত অপরজন বিশ্বজিৎ দে’র বাড়ি গাইবান্ধা জেলাধীন সাগাটা থানার ২ নম্বর ধলধলিয়া গ্রামে।
রাজস্থলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেওয়ান সামসু উদ্দিন বলেন, ঘটনাটা শুনেছি। তবে অপহরণকারীদের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied