শ্যামনগরে যুবতী ধর্ষণের দায়ে ইউপি সদস্য আটক
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম আবির ওরফে আবিয়ার রহমান এক যুবতীকে (১৬) ধর্ষনের দায়ে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) গভীর রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখায়েতুল ইসলাম নিজ বাড়ী থেকে তাকে আটক করে। তিনি ওই ইউনিয়নের পশ্চিম পোড়াকাটলা গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।
মামলা সূত্র মতে, একই এলাকার এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষন করে আসছিলো আবিয়ার মেম্বার। এক পর্যায়ে ওই যুবতী বিয়ের চাপ দিলে সে অস্বীকার করে। ওই যুবতী বিষয়টি পরিবারকে জানায়। এঘটনায় যুবতীর নানী দাবী হয়ে শ্যামনগর থানায় একটি ধর্ষন মামলা করে।
শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের মামলায় ইউপি সদস্য শহিদুল ইসলাম আবির ওরফে আবিয়ার রহমানকে আটক করে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। যুবতীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত