পটিয়ায় সিএনজি ছিনতাইকালে জনতার হাতে ধরা ৪
চট্টগ্রামের পটিয়ায় সিএনজি ছিনতাই করার সময় স্থানীয় জনতা ৪ ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। গ্রেফতারকৃতরা হলো- চন্দনাইশ উপজেলার ৩নং ওয়ার্ডের মোজাহের মিয়ার ছেলে নুর মোহাম্মদ প্রকাশ হোসেন (৩০), আব্দুল আজিজের ছেলে মো. জিয়াউল হক (২২), আনোয়ার ইসলাম প্রকাশ বাবুর ছেলে সাদ্দাম হোসেন সজিব (১৯) এবং মো. জুনু মিয়ার ছেলে মোহাম্মদ মনির হোসেন (২৬)। রোববার (১ আগস্ট) সকালে শোভনদণ্ডী ইউনিয়নের হাতিয়ার ঘোনা বৈলতলী সড়কের রফিক মিয়া বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করে।
সিএনজির মালিক ফোরকান জানান, শনিবার রাতে তার দুটি সিএনজি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পেয়ে ধাওয়া করে সিএনজিসহ এলাকাবাসী ৪ ছিনতাইকারীকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে পটিয়া থানার এসআই বিলাল আকন্দ জানান, ৪ সিএনজি ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন