চৌদ্দগ্রামে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী, সহকারী পরিবার-পরিকল্পনা কর্মকর্তা এহসান মাহবুব, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রান্তিক সাহা।
স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিসংখ্যান অফিসার হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল রায়হান পাটোয়ারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ স্বাস্থ্য কর্মীদের ইনচার্জ আমিনুল ইসলাম, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন, চৌদ্দগ্রাম প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম সাব-রেজিস্টার মসজিদের ইমাম কাজী রায়হান প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন, সাংবাদিক আব্দুল মান্নান, মুহা. ফখরুদ্দীন ইমন, গোলাম রসুল, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন