ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

অধিনায়ক লিটনে আস্থা হাথুরুর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২৩ দুপুর ৩:৫৫

চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে ঢাকা টেস্টে আফগানিস্তানের বিপক্ষে নেতৃত্ব দেবেন লিটন দাস। কেমন হবে টেস্টে লিটনের ক্যাপ্টেন্সি, ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেটাই জানালেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহ মনে করেন, দলের জন্য যা দরকার সেটাই করবেন লিটন। কোচের প্রত্যাশা যে ইতিবাচক কিছুরই নির্দেশ করছে, তা আর বলার অপেক্ষা রাখে না। হাথুরু বলেছেন, 'যা করার তা-ই করতে হবে। ব্যাটিংয়ের ব্যাপার আলাদা। যখন তুমি ব্যাটার, তখন তুমি সেরা ব্যাটার। আর অধিনায়ক হলো বাকি ১০ ক্রিকেটারের নেতা।'

লিটনকে শুরু থেকেই দেখেছেন হাথুরুসিংহে। টেস্ট ক্রিকেটে তার যখন অভিষেক, তখন জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্বে ছিলেন হাথুরুসিংহেই। মাঝে অনেকটা সময় পাড়ি দিয়েছেন টাইগার এই ব্যাটার। লিটন এখন পরিণত ক্রিকেটার। হাথুরুর অধীনে অভিষেক হয়ে তার অধীনেই হতে যাচ্ছে লিটনের টেস্ট নেতৃত্বের অভিষেক। তাই নতুন এই অধিনায়ককে নিয়ে প্রশংসা করতে ভোলেননি হাথুরুসিংহে। তিনি বলেন, 'লিটন বাংলাদেশ ক্রিকেটের দারুণ এক সম্ভাবনা। অনেক তরুণ বয়স থেকে সে আছে, এখন আমরা এর সুফল পাচ্ছি। ২০১৭ সালে নিউজিল্যান্ডে গেলাম, তখন দুজন অতিরিক্ত খেলোয়াড় ছিল ইবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্ত। এখন ওরা নেতৃত্বের পর্যায়ে আছে। তাই যেকোনো প্রতিভা বিকাশের জন্য সময় দিতে হবে।'

কয়েক ম্যাচ খেলিয়ে খারাপ করলেই বাদ দেওয়ার পক্ষে নন হাথুরু, 'দলে এখন তারা নেতৃত্বের জায়গাটা নিচ্ছে। তো আপনি এভাবেই খেলোয়াড়দের তৈরি করবেন। শুধু নিলেন, দুই-তিন ম্যাচ পারফর্ম না করলে বাদ দিয়ে দেবেন এমন হলে হবে না। ভালো প্রশ্ন ছিল, এটাই আসলে পথ। যদি আপনি প্রতিভা খুঁজে পান, তার ওপর ভরসা রাখতে হবে। এরপর আমরা ওই প্রতিভা বিকশিত হতে দেখবো।'

বুধবার সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। ২০১৯ সালে আফগানদের বিপক্ষে টেস্ট হারের স্মৃতি ভুলে প্রতিশোধ নিতে মরিয়া লিটন-মুশফিকরা।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত