১৪টি বড় গরু বাজারে তোলতে প্রস্তুত বাঁশখালীর মোজাফফর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি বাজারে তোলতে নিজস্ব খামারে দেশীয় জাতের ১৪টি বড় গরু প্রস্তুত রেখেছে চট্টগ্রামের বাঁশখালীর খামারি মোজাফফর।বিগত ২০ বছর ধরে নিজস্ব খামারিতে কোরবানি উপলক্ষে বিভিন্ন জাতের দেশীয় গরু লালন-পালন করে আসছে উপজেলার পুকুরিয়া ইউপির ৭ নং ওয়ার্ডের শাহ মজিদিয়া কমপ্লেক্সে সংলগ্ন এলাকার মোজাফফর আহমদ।তারই ধারাবাহিকতায় এবছরও কোরবানির ঈদকে সামনে নিয়ে বিভিন্ন জাতের দেশীয় গরু পালন করে মোটাতাজা করে বাজারে নিতে প্রস্তুত করে রেখেছে ওই খামারি।
এরই মধ্যে তাঁর খামারে মওজুদ রয়েছে দেশীয় জাতের ১৪টি বড় গরু।ওইসব গরু কিনতে তাঁরে খামারে ধর্ণা দিচ্ছে বিভিন্ন ব্যবসায়িরা।চাহিদা পূর্ণ দাম না পাওয়াতে গরু ছাড়ছেনা তিনি।তাঁর খামারে থাকা ১৪টি গরু বর্তমানে একসাথে দাম হাকানো হচ্ছে ৭০ থেকে ৭৫ লাখ টাকা।
এব্যাপারে বাঁশখালী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী জানান,এবছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাঁশখালীতে প্রায় ৪৬ হাজার কোরবানির পশু প্রস্তুত করে রেখেছে বিভিন্ন খামারিরা।তন্মধ্যে গরু রয়েছে ২৯ হাজার ৩৭৮ টি,মহিষ ৩ হাজার ৩৬৩টি, ছাগল ১০ হাজার ৪৬৫ এবং ভেড়া রয়েছে ২ হাজার ৬৯৩ টি। সর্বমোট প্রায় ৪৬ হাজার কোরবানির পশু প্রস্তুত রয়েছে বাঁশখালীতে।তবে বর্তমানে দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর গো-খাদ্যের দাম বেশি হওয়ার ফলে কোরবানির পশু পালন করতে খরচটা বেশি হলেও খামারিরা পশুর দামও চাহিদা পূর্ণ পাচ্ছে বলে জানান তিনি।
খামার মালিক মোজাফফর বলেন,কোরবানিতে বিক্রি করার জন্যে প্রতিবছরের ন্যায় এবছরও দীর্ঘ ১০ মাস যাবত ১৪টি গরু লালন-পালন করে মোটাতাজা করেছি।তবে অন্যান্য বছরের তুলনায় এবছর গরুর খাদ্যের দাম খুব বেশি।যার ফলে গরু পালন করতে খরচও খুব বেশি হয়েছে।ব্যয় বহুল খরচে গরু পালন করে চাহিদা পূর্ণ দাম দিয়ে গরু বিক্রি করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছে খামার মালিক মোজাফফর।
এসময় তিনি আরও বলেন,খামারে এবছর বিভিন্ন রংয়ের ১৪টি দেশীয় গরু কোরবানি বাজারে নিতে প্রস্তুত করেছি।তবে ওইসব গরুর মধ্যে বিভিন্ন রংয়ের গরু থাকলেও কালো মানিক,সাদা মানিক এধরণের কোন নাম ব্যবহার করেননি তিনি।গরু গুলো মোটাতাজা করতে দৈনিক ২/৩ বার খাদ্য প্রদান করা হয়।আর ওইসব খাদ্যের মধ্যে রয়েছে সেমাই, ভাত, সাগু, ভূষি ও কুড়া।উল্লেখিত খাবার কিনতে দীর্ঘ ১০ মাসে প্রায় ১১ লক্ষাধিক টাকা এরই মধ্যে খরচ হয়েছে ওই খামারির।

আর ওইসব খাদ্যের মধ্যে ২৫ কেজি ওজনের সেমাই টুকরি প্রতি ১৩'শ ৪০ টাকা,ভূষি ৩৪ কেজি বস্তা ২৩'শ টাকা, কুরা ৩৮ কেজি বস্তা ৭'শ ৪০ টাকা, সাগু ৩ হাজার ২'শ টাকা এবং চাউল বস্তা প্রতি ২২'শ ৬০ টাকা পর্যন্ত কিনেছি।এছাড়াও খামার মালিক ও তাঁর স্ত্রীসহ ৩/৪ জন মানুষ নিয়মিত ভাবে গরু গুলো লালন-পালন করতে শ্রম দিয়ে যাচ্ছে বলে জানান মোজাফফর।হালাল ইনকাম করাই তাঁর উদ্দেশ্য,তাই মুসলিম উম্মাহর আত্মত্যাগের মহিমান্বিত কোরবানিতে বিক্রি করার লক্ষ্যে নিজস্ব খামারে প্রস্তুত করা গরু গুলো মোটাতাজা করতে উল্লেখিত খাদ্য গুলো ছাড়া কোন ধরনের ঔষধী প্রক্রিয়া ব্যবহার করেননি বলেও জানান তিনি।
এব্যাপারে বাঁশখালী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী জানান,এবছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাঁশখালীতে প্রায় ৪৬ হাজার কোরবানির পশু প্রস্তুত করে রেখেছে বিভিন্ন খামারিরা।তন্মধ্যে গরু রয়েছে ২৯ হাজার ৩৭৮ টি,মহিষ ৩ হাজার ৩৬৩টি, ছাগল ১০ হাজার ৪৬৫ এবং ভেড়া রয়েছে ২ হাজার ৬৯৩ টি। সর্বমোট প্রায় ৪৬ হাজার কোরবানির পশু প্রস্তুত রয়েছে বাঁশখালীতে।তবে বর্তমানে দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর গো-খাদ্যের দাম বেশি হওয়ার ফলে কোরবানির পশু পালন করতে খরচটা বেশি হলেও খামারিরা পশুর দামও চাহিদা পূর্ণ পাচ্ছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied