ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কালীগঞ্জে গাছের চারা লাগিয়ে জমি দখলের চেষ্টা


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২৩ বিকাল ৬:৬

লালমনিরহাটের কালীগঞ্জে ভোগদখলীয় জমিতে ইউকালেক্টর গাছের চারা লাগিয়ে জোর করে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জমির মালিক শাহজাহান আলী চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে।ঘটনাটি ঘটেছে গত ১১ মে উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুসরত মদাতী এলাকায়।

নিরুপায় জমির মালিক শাহজাহান আলী কোন ঝগড়া বিবাদে না গিয়ে একটি শান্তিপূর্ণ সুষ্টু সমাধানের জন্য গত ১১ মে কালীগঞ্জ থানায় ভোটমারী ইউনিয়নের শৈলমারী এলাকার মৃত আজিজার রহমানের ছেলে আশরাফুল হকসহ ৪ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মুসরত মদাতী মৌজায় পৈত্রিক সুত্রে ৮ শতক জমি প্রপ্ত হইয়া শাহজাহান আলী দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসিতেছে। উক্ত জমি ভোগদখল করা অবস্থায় ভোটামারী ইউনিয়নের শৈলমারী এলাকার মৃত আজিজার রহমানের ছেলে আশরাফুল হকসহ তার দল শাহজাহান আলীর ভোগদখলীয় ৮ শতাংশ জমি মালিকানা দাবীসহ জবরদখল করার পায়তারা করে। এমতাবস্থায় গত ১১ মে বিকেল ৫ টার দিকে আশরাফুল হক তার দলবল নিয়ে উক্ত জমিতে ইউকালেক্টর গাছের চারা রোপন করিয়া জমি জবর দখলের চেষ্টা করে। 

মঙ্গলবার (১৩ মে) শাহজাহান আলী বলেন, আমার পৈত্রিক সুত্রে প্রাপ্ত উত্তর মুশরত মদাতী মৌজার জমি, যার জেএল নং-০১,খতিয়ান নং-১৩০,দাগ নং-১৮৪০৯ মোট ২৮ শতকের মধ্যে ৮ শতক জবর দখলের ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এর সুষ্ট সমাধান চাই।

এ বিষয় কালীগঞ্জ থানার ওসি তদন্ত হাবিবুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯