ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

অলিম্পিকের দ্রুততম মানব ইতালির মার্সেল জেকবস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২১ রাত ৮:৯

উসাইন বোল্ট চেয়ে চেয়ে দেখলেন, তার দেশের কোনো প্রতিযোগি নেই। এতদিন ১০০ মিটার বলতেই সবাই জানতো- সেখানে উসাইন বোল্ট এবং তার গলাতেই উঠবে সোনার পদক।

কিন্তু ২০১৬ রিও অলিম্পিকেই অ্যাথলেটিকসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানান তিনি। যার ফলে ১৩ বছর পর ভিন্ন কারো গলায় ওঠার অপেক্ষায় ছিল অ্যাথলেটিকসের সেরা ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট।

এবার প্রতিযোগিতায় ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা এবং চীনের অ্যাথলেটরা। সেমিফাইনালে ৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন চীনের স্প্রিন্টার বিংথিয়ান।

কিন্তু সোনার লড়াইয়ে শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে দিলেন ইতালিয়ান অ্যাথলেট লেমন্ত মার্সেল জেকবস। তিনিই হয়ে গেলেন ১০০ মিটারের রাজা। অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ পদক জিতে বোল্টের ছেড়ে যাওয়া আসন দখল করে নিলেন জেকবস।

৯.৮০ সেকেন্ড সময় নিলেন তিনি ১০০ মিটারের দৌড় শেষ করতে। যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার ফ্রেড কার্লেই সময় নিয়েছেন ৯.৮৪ সেকেন্ড। তিনি জিতেছেন রৌপ্য পদক এবং কানাডার স্প্রিন্টার আন্দ্রে ডি গ্রাসে সময় নিয়েছেন ৯.৮৯ সেকেন্ড। তিনি জিতেছেন ব্রোঞ্জ পদক।

সেমিফাইনালে ৯.৮৪ সেকেন্ড সময় নিয়েছিলেন লেমন্ত মার্সেল জেকব। তবুও কেন যেন তাকে কেউ ফেবারিটের জায়গায় রাখেনি। কিন্তু দৌড়াতে এসে তিনিই বাজিমাত করলেন। জিতে নিলেন সেরার আসন। হয়ে গেলেন আগামী চার বছরের জন্য অলিম্পিকে অ্যাথলেটিকসের রাজা।

ফাইনালে তিনজনই নিজেদের ব্যক্তিগত সেরা সময়ে দৌড়েছেন আজ। ১০০ মিটারে অলিম্পিক ইতিহাসে যে ইতালির সাফল্য বলতে ১৯৬০ রোম অলিম্পিকের ব্রোঞ্জ পদক। সেটাও ছিল মেয়েদের ইভেন্টে! এবার নিজ দেশের হয়ে নতুন ইতিহাসই সৃষ্টি করলেন মার্সেল জেকব।

এমএসএম / এমএসএম

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ