ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ঐতিহাসিক পাহাড়ী বাবার মাজার পার্শ্ববর্তী ঈদগাহে করার দাবি


রাজশাহী নগরীর রাণীনগর হাদীর মোড় খাদেমুল স্কুলসংলগ্ন ঐতিহাসিক হযরত পাহাড়ী শাহ্ (রহ.) বাবার মাজারটি রাস্তার অপর পাশে পাহাড়ী বাবার ঈদগাহ ময়দানে করার অনুরোধ ও দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা এবং ওই এলাকার সাধারণ মানুষ। রোববার ( ১ আগস্ট) বিকেলে আছরের নামাজের পর রাণীনগর হাদীর মোড় মাজার এলাকার মুসল্লিরা এবং মাজার কমিটির এক সভায় এ দাবি জানান তারা। 

তারা বলেন, রাণীনগর হাদির মোড় এলাকার খাদেমুল স্কুলের পাশে ব্রিটিশ আমল থেকেই এই মাজারটি প্রতিষ্ঠিত। কিন্তু বর্তমানে নগরীর রাজশাহী-নাটোর রোড প্রশস্তকরণ প্রকল্পের আওতায় পড়ায় মাজারটি সরানোর দরকার পড়ে। কিন্তু মাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর আশা ছিল এটিকে ঢাকার ঐতিহাসিক গোলাপ শাহ্ (রহ.)-এর মাজারের মতো বাঙালির ঐতিহ্যবাহী নৌকা প্রতীকের আদলে রাস্তার মাঝখানে রেখে উভয় পাশে রাস্তার চলাচল থাকবে। কিন্তু যেহেতু স্থান সংকুলান হচ্ছে না, সেহেতু মাজারটি রাস্তার অপরদিকে সরকারি খাস (পাহাড়ী বাবার ঈদগাহ) এক বিঘা জমির ওপর স্থাপন করার জন্য নগরপিতা ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে অনুরোধ ও দাবি জানাচ্ছি। 

এদিকে সভা চলাকালীন রাসিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী সেখানে উপস্থিত হলে সংশ্লিষ্টরা তাকে বিষয়টি জানান। তিনি বলেন, আপনাদের এই দাবি যৌক্তিক। আমি এ বিষয়ে মেয়র মহোদয়কে বিস্তারিত জানাব এবং আপনাদের পক্ষ থেকে দাবিটি পূরণ করার অনুরোধ করব। 

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু