এমবাপ্পেকে ২০০ মিলিয়নে হলেও কিনবে রিয়াল
পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না কিলিয়ান এমবাপ্পে। ক্লাবকে চিঠি দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। পরে বিবৃতিও দিয়েছেন ২৪ বছর বয়সী ফ্রান্স স্ট্রাইকার। তার সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত অর্থাৎ এক বছরের চুক্তি আছে পিএসজির।
তবে প্যারিসের ক্লাবটি ফ্রিতে বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে ছাড়তে চায় না। সেজন্য চলতি গ্রীষ্মকালীন মৌসুমেই তাকে বিক্রি করে দিতে চায় তারা। পরপর দুটি বিশ্বকাপ ফাইনাল খেলা তারকাকে দলে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড।
এর মধ্যে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে আসার সম্ভাবনাই বেশি। ফ্রান্সের সংবাদ মাধ্যম এল ইকুইপে জানিয়েছে, ফ্রান্সম্যানকে কিনতে ২০০ মিলিয়ন ইউরো বা দুই হাজার ৩৪০ কোটি টাকা লাগলেও খরচ করবে লস ব্লাঙ্কোসরা।
করিম বেনজেমা ক্লাব ছাড়ার শীর্ষ পর্যায়ের প্রমাণিত একজন স্ট্রাইকার খুঁজছে রিয়াল মাদ্রিদ। টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন ছিলেন দলটির চাওয়ার তালিকায় সবার ওপরে। এখন এমবাপ্পের দিকে সব মনোযোগ দিয়ে এগোচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদে আসার আলাপ-আলোচনা সম্পন্ন করেও শেষ সময়ে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন এমবাপ্পে। দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছে, ওই ঘটনার জন্য ফ্রান্স স্ট্রাইকার এরই মধ্যে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ