ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালে হাতপাখা প্রার্থীর উপরে হামলার প্রতিবাদে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা শাহ আলম হাওলাদার


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১৪-৬-২০২৩ দুপুর ১:৫
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মুফতি মুহাম্মদ ফয়জুল করীমের উপর হামলা করায় প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিলেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহআলম হাওলাদার (৪৫)। বুধবার  ১৪ জুন বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাব হলরুমে  সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
 
শাহ আলম হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কাউন্সিল। তিনি কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্বে ছিলেন।লিখিত বক্তব্যে তিনি বলেন,  গত ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাত পাখা মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মদ ফয়জুল করীমের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। যে কারনে আমি মন থেকে অনেক ব্যতীত হয়েছেন । তাই একজন মুসলমান হিসেবে এই দলে আর থাকতে চাচ্ছি না।
 
তিনি আরো বলেন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি আঃ বারেক মোল্লার বেশ কিছু কার্যকলাপে আমি অতিষ্ঠ এবং ক্ষুব্ধ । তাই এ সিদ্ধান্ত নিয়েছি। তবে ইসলামী আন্দোলন সাথে রাজনৈতিকভাবে যোগদানের ব্যাপারে এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। 
 
শাহ আলম হাওলাদার  বলেন, আমরা আওয়ামী লীগ পরিবার আমি আমার পুরো জীবন আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলাম। গত ৩০ বছর আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থেকে একজন একনিষ্ঠ আওয়ামীকর্মী হিসেবে কাজ করছি। তবে গতকাল আওয়ামী পন্থী কিছু লোক একজন আলেমের উপরে হামলা করায় আমি বেশ ব্যথিত হয়েছি। আমি একজন মুসলমান হিসেবে এই হামলার প্রতিবাদ স্বরূপ  আওয়ামী জীবনের ইতি টেনেছি। 
এ ব্যাপারে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আ. বারেক মোল্লা বলেন,   কুয়াকাটা পৌরসভায় শাহ-আলম হাওলাদার হাতপাখা নিয়ে নির্বাচন করার স্বপ্নে গত কয়েকমাস যাবৎ হাতপাখার পিছনে ছুটছে। তিনি দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র জমা দেয়নি।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬