ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ১৪-৬-২০২৩ দুপুর ১:১০

শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে । গত ১৩ জুন ২০২৩ খ্রীঃ মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের শ্রীনগর বাইপাশ এলাকার জুশুরগাঁও এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর বাজার সংলগ্ন এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে মো. ইয়াসিন (২২) ও বাবুর দিঘির পাড় এলাকার শামসুল ইসলামের ছেলে সাইমন (১৮) এর জিক্সার মোটর সাইকেলের সাথে একটি এ্যাপাচি আরটিআর মোটরসাকেলের সংঘর্ষ হয়। এ্যাপাচি মোটরসাইকেলের আরোহীরা হলো উপজেলার কোলাপাড়া এলাকার ফুলকুচি গ্রামের রাতুল (২৫), ফারদিন (১৮) ও শ্যামসিদ্ধি এলাকার কয়কীর্ত্তন গ্রামের  জয় (১৯)। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দুই মোটরসাইকেলের আরোহী আহত পাঁচ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ইয়াসিনের মৃত্যু হয়। এ সময় সাইমনকে ঢাকা রেফার্ড করা হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। হঠাৎ এই দুর্ঘটনায় তাজা দুটি প্রাণ ঝরে পরার খবরে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইয়াসিনদের দোকানের কর্মচারী ছিল মো. সাইমন। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, অপর মোটরসাইকেল আরোহীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছেল। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। 

 

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন