করোনায় আক্রান্ত শেন ওয়ার্ন
অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনার শেন ওয়ার্ন করোনায় আক্রান্ত। আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি। একটি ক্রিকেট ওয়েব সাইট সেরকমই খবর জানাচ্ছে।
আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, ইংল্যান্ডে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট প্রতিযোগিতায় লন্ডন স্পিরিট দলের প্রধান কোচ ওয়ার্ন। তিনি ছাড়াও দলের সঙ্গে যুক্ত আরও একজনের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি লন্ডন স্পিরিট দল পরিচালন সমিতির সদস্য।
রোববার সকালে লন্ডন স্পিরিটের ম্যাচ ছিল সাদার্ন ব্রেভের সঙ্গে। লর্ডসে এই ম্যাচ শুরু হওয়ার আগে ওয়ার্ন অসুস্থ বোধ করেন। তার ল্যাটারাল ফ্লো পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে। পিসিআর পরীক্ষার ফল এখনও জানা যায়নি। তবে লন্ডন স্পিরিট দলের কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হননি।
দ্য হান্ড্রেড প্রতিযোগিতার প্রথম ১০ দিনের মধ্যে ওয়ার্ন দ্বিতীয় কোচ, যিনি করোনায় আক্রান্ত হলেন। এর আগে জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক এবং ট্রেন্ট রকেটসের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার করোনায় আক্রান্ত হয়েছিলেন।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ