ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

শান্তর অপ্রতিরোধ্য সেঞ্চুরি, জয়ের ফিফটি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৬-২০২৩ দুপুর ১:৫০

টেস্ট ক্যারিয়ারে নবম ম্যাচ খেলতে নেমেছিলেন মাহমুদুল হাসান জয়। সাদা পোশাকে যেভাবে খেলতে হয়, ব্যাট হাতে তেমনটাই দেখিয়ে চলেছেন এই বাংলাদেশি ওপেনার। নাজমুল হোসেন শান্তর সঙ্গে দেড়শ পেরোনো জুটি গড়ার পথে জয় টেস্টে তৃতীয় ফিফটি পেয়েছেন। তবে শান্তর সেঞ্চুরি নাকি জয়ের ফিফটি, কোনটি আগে হবে সেটাই দেখার ছিল। সেই লড়াইয়ে পরপর বাউন্ডারি মারার চেষ্টায় বলের আঘাতে হাতে ব্যথা পেয়েছেন শান্ত। তবে এরপরই শান্ত নিজের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন।

এর আগে ১০২ বলে ফিফটি পেয়েছেন জয়। শান্ত যেখানে আক্রমণাত্মক ক্রিকেট খেলছেন, সেখানে জয় তার সম্পূর্ণ বিপরীত। ব্যক্তিগত অর্ধশতকের পথে তিনি ৭টি চার হাঁকিয়েছেন। ব্যাট হাতে বোলারদের ওপর বেশ নিয়ন্ত্রণ রেখে খেলছেন ২২ বছর বয়সী এই তরুণ ব্যাটার।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা শান্ত ওয়ানডে মেজাজে শুরু থেকেই বোলারদের ওপর চড়াও ছিলেন। তবে ৯৮ রানের পর বাকি দুই রান পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে এই বাঁ-হাতি ব্যাটারকে। মাঝে তার বিরুদ্ধে একটি ক্যাচ আউটেরও আবেদন করেন স্পিনার জহির খান। আম্পায়ার সেই আবেদন নাকচ করে দেন। শেষমেষ ১১৮ বলে ১৮টি চারের সাহায্যে ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন ওয়ানডাউনে নামা এই ব্যাটার।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত