নওগাঁর আত্রাইয়ের প্রস্তত 'সম্রাট'দাম ১৫ লক্ষ টাকা
নওগাঁর আত্রাই উপজেলায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য সবচেয়ে বড় গরুর সন্ধান মিলেছে উপজেলার সাহেবগঞ্জ গ্রামের ফিরোজ হোসেনের খামারে। আদর করে তার রেখেছেন 'সম্রাট'। কালো-সাদা রঙের মিশ্রণের ফ্রিজিয়ান জাতের গরুটির ওজন প্রায় ৩৫ মণ। লম্বায় ৮ ফুট ও উচ্চতায় ৫.৫ ফুট। তার বয়স প্রায় ৪০ মাস।
পাঁচুপুর ইউনিয়নের সাহেরগঞ্জ গ্রামের নূরুল ইসলামের ছেলে ফিরোজ। পেশায় একজন ব্যবসায়ী। ব্যাবসায়ীর পাশাপাশি ১৫ বছর আগে ছোট পরিসরে একটি গরুর খামার করেন তিনি। এখন তার খামারে রয়েছে ছোট-বড় মিলে ১০ টি গরু। প্রায় সারে তিন বছর আগে তার খামারে জন্ম হয় ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় বাছুর। আর তখনই আদর করে গরুটির নাম রাখা হয়েছিল 'সম্রাট'। সময়ের ব্যবধানে এখন সে বিশাল আকারের একটি সম্রাট। বিশালাকার এই সম্রাট কে দেখতে প্রতিবেশীসহ বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন লোকজন ছুটে আসছে। গরুটি দেখতে আসা প্রতিবেশী আবদার হোসেন বলেন, আমার জানা মতে এই গরু উপজেলার মধ্যে সব চাইতে বড়। আশা করছি গরুটি বিক্রি করে মালিক যেন ন্যায্যমূল্য পায়।
খামার মালিক ফিরোজ বলেন, আমি এই গরুটিকে অনেক কষ্ট করে আমার সন্তানের মতো করে লালন-পালন করেছে। উপজেলা প্রাণি সম্পদ দফতরের পরামর্শে কোনো ক্ষতিকর ওষুধ ব্যবহার ছাড়াই দেশীয় খাবার খাইয়েছি। এখন সম্রাটের ওজন হয়েছে প্রায় ৩৫ মণ। তার দাম চাচ্ছি ১৫ লাখ টাকা। সে আরো বলেন, গরুর খাবারের পেছনে খরচ হয়, তাই সিদ্ধান্ত নিয়েছি এ বছরই গরুটা বিক্রি করবেন। তিনি আশা করছেন খামার থেকে গরুটা বিক্রি করতে পারবেন।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied