ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে যাত্রীবাহী এক বাসের পিছনে অপর বাসের ধাক্কা, আহত ৪


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ১৪-৬-২০২৩ দুপুর ৩:২০

 শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে স্বাধীন এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাসের পিছনে ইলিশ পরিবহণের যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় ৪ জন আহত হয়েছে। বুধবার বেলা সোয়া ১১ টার দিকে হাঁসাড়া হাইওয়ে থানা সংলগ্ন সড়ক লেনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন। এর মধ্যে জাজিরার আশ্রাফুল ঢালী (২৮) ও শারমিনকে (২৫) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়রা জানায়, ঢাকামুখী স্বাধীন এক্সপ্রেস বাসের (ঢাকা মেট্রো ব-১৪৮২২২) পিছনে বেপরোয়াভাবে ইলিশ পরিবহণের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪৮৩৭৭) সজরো ধাক্কা দিলে উভয় বাসের কয়েকজন যাত্রী আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহত দুই যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, সড়ক লেন থেকে বাস দুটি সরানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান