ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বিশ্বকাপ সূচি

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ দিল্লিতেও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৬-২০২৩ দুপুর ৩:৩২

ওয়ানডে বিশ্বকাপের সূচি দিতে দেরি হওয়ায় বিশ্বের সব দেশের কোচই কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন ভিন্ন ভিন্ন মঞ্চে। বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বলেছিলেন, ম্যাচ ভেন্যু সম্পর্কে না জানায় পরিকল্পনা করতে পারছেন না।

সবার উদ্বেগ-উৎকণ্ঠা দূর করে আজই ঘোষণা করা হতে পারে বিশ্বকাপের সূচি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, স্বাগতিক ভারতের আজ সূচি ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছ থেকে ম্যাচের খসড়া সূচির অনুমোদনও পেয়েছে।

চন্ডিকা হাথুরুসিংহেও জেনে গেছেন, কবে কোথায় কার সঙ্গে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে হবে। ১০ দলের বিশ্বকাপে লিগভিত্তিতে ৯টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল।প্রতিটি দলকে পাঁচটি ভেন্যুতে খেলতে হবে ম্যাচগুলো। কলকাতার ইডেন গার্ডেন, পুনের এমসিএ স্টেডিয়াম, দিল্লির অরুন জেটলি স্টেডিয়াম, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম আর ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলতে হতে পারে বাংলাদেশকে। পুনেতে ভারত আর কলকাতায় পাকিস্তানের সঙ্গে খেলা নিশ্চিত করেছে ভারতীয় মিডিয়া। ভারত-পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটির তারিখও প্রকাশ করেছে ক্রিকইনফো।

১৯ অক্টোবর ভারতের সঙ্গে আর ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালদের ম্যাচ। এই পাঁচ ভেন্যুর মধ্যে চারটিতেই ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে চন্ডিকা হাথুরুসিংহের অধীনেই ধর্মশালায় বাছাই পর্ব, বেঙ্গালুরু ও কলকাতায় মূল ম্যাচ খেলেছে।

২০১৯ সালে দ্বিপক্ষীয় সিরিজে দিল্লিতে খেলেছে টি২০ ম্যাচ। যে ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। সেক্ষেত্রে পুনের স্টেডিয়ামটিই কেবল অচেনা। যদিও বিসিবিতে কানাঘুষা আছে, মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামেও খেলবে বাংলাদেশ। আসলে দর্শকের কথা বিবেচনা করে মুম্বাইয়ের মতো বড় ভেন্যুতে বাংলাদেশের খেলা থাকার কথা না।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত