পুলিশ কমিশনারের সঙ্গে আরএমপি'র অপরাধ বিভাগ সমূহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আরএমপি’র চারটি অপরাধ বিভাগের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে অপরাধ বিভাগসমূহের সঙ্গে পুলিশ কমিশনার আরএমপি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) ২০২৩-২০২৪ এর স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। এসময পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চারটি অপরাধ বিভাগ-বোয়ালিয়া, মতিহার, শাহমখদুম, কাশিয়াডাঙ্গা’র সঙ্গে আরএমপি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর করেন।
অপরাধ বিভাগসমূহের পক্ষে স্বাক্ষর করেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়, উপ-পুলিশ কমিশনার (শাহ্মখদুম) মো: নূর আলম সিদ্দিকী এবং উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভুষন ব্যানার্জী।
এ চুক্তি স্বাক্ষরের লক্ষ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১-এর যথাযথ বাস্তবায়ন। এ চুক্তিতে ৪ টি অপরাধ বিভাগের কৌশলগত উদ্দেশ্যেসমূহ এসব কৌশলগত উদ্দেশ্যে অর্জনের জন্য গৃহিত কার্যক্রম এবং এসব কার্যক্রমের ফলাফল পরিমাপের কর্মসম্পাদন সূচক ও লক্ষ্য মাত্রাসমূহ উল্লেখ রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আল মামুন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি( APA) এর ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর)সালমা সুলতানা আলম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied