কোনাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেল এর ধাক্কায় নারীর মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেল এর ধাক্কায় সুলতানা (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছ। এতে আহত হয়েছেন ওই মোটরসাইকেল চালক। বুধবার (১৪ জুন) সকাল পৌনে ৯ টা সময় কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া সুলতানা বেগম নওগাঁ জেলার সদর থানার রাইজুর গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। তিনি কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় শামসুল হকের বাসায় ভাড়া থেকে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন।
পুলিশ জানায় আজ সকাল পৌনে নয়টার সময় কোনাবাড়ী কলেজ গেট এলাকায় সুলতানা বেগম
ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিল। এ সময় গাজীপুর চৌরাস্তা থেকে আসা একটি মোটরসাইকেল ওই নারীকে ধাক্কা দিলে সে সিটকে পরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা মোটরসাইকেল চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান,খবর
পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied