ঘোড়াঘাটে সাংবাদিকের প্রাণ নাশের হুমকি
দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের জেরে ঘোড়াঘাট জাতীয় দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়া সহ ডেইলি অবজারভার পত্রিকার ঘোড়াঘাট প্রতিনিধি ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ঘোড়াঘাট উপজেলা শাখার সহ সভাপতি সাংবাদিক জিল্লুর রহমানকে হুমকি প্রদর্শন করায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার রাতে ভুক্তভোগী সাংবাদিক ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং- ৬৭০। ভুক্তভোগী সাংবাদিক ও থানায় দাখিলকৃত জিডি সূত্রে জানা গেছে, গত ১২ ও ১৩ জুলাই দৈনিক করতোয়া ও ডেইলি অবজারভার অনলাইন সহ বিভিন্ন পত্র পত্রিকায় "ঘোড়াঘাটে সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তি দখল করে ভবনের সিঁড়ি নির্মাণ" শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এর জের ধরে গত মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ টায় ভুক্তভোগী সাংবাদিক তাঁর নিজ বাড়ি থেকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে আসলে উক্ত ভবন মালিক আহসান হাবীব সাবু ওরফে সাবু কেরানি তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে ও হাত পা ভেঙ্গে দেওয়া সহ পরবর্তীতে কোনো ধরনের সংবাদ প্রকাশ করলে তাকে হত্যার করার হুমকি প্রদর্শন করেন। এতে ভুক্তভোগী সাংবাদিক নিজের নিরাপত্তা সহ এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
উল্লেখ্য, হুমকিদাতা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে রানীগঞ্জ বাজারে একটি ৪ তলা ভবন নির্মাণ করেন। ভবনের সিঁড়িটি সড়ক ও জনপথ বিভাগের জায়গায় নির্মাণ করা হয়েছে। এ নিয়ে দৈনিক করতোয়া, ডেইলি অবজারভার এর অনলাইন, বিডি২৪লাইভ, দৈনিক দাবানল, দৈনিক মুক্তখবর ও দৈনিক সকালের সময় এ সংবাদটি প্রকাশিত হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ