মধুপুর প্রাথমিক বিদ্যালয়ে 'মা' সমাবেশ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মা সমাবেশে সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি মো: আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ আঃ বাছিত।
সমাবেশে উপস্থিত হয়ে মূল আলোচনায় অংশ নেন জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার, সহকারী শিক্ষিকা সাদিয়া সুলতানা, আফরিনা আক্তার আখি, আনোয়ার হোসেন, আঃ করিম।
আয়োজিত মা সমাবেশে মায়েদের স্বতঃর্স্ফূত উপস্থিতিতে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত মায়েদের বক্তব্যে পূর্বের চেয়ে লেখাপড়া অনেক গুণ বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি মায়েদের ভূমিকাও গুরুত্বপূর্ণ।
মা সমাবেশের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার বলেন, আমরা শিক্ষাবান্ধব সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য নিয়মিত ভাবে প্রতিটি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পরিদর্শন এবং তাদের উপস্থিত নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ ধরণের আয়োজনে ফলে সন্তানদের শিক্ষিত করতে মায়েদের ভূমিকা সম্পর্কে আরো সচেতন হবেন তারা। ফলে আমরা শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করতে সক্ষম হবো।
এমএসএম / শাফিন
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
Link Copied