ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় দুটি তক্ষকসহ দুজন র‌্যাবের হাতে আটক


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২৩ বিকাল ৫:৫০

বিশ লক্ষ টাকা মূল্যমানের বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় দুটি তক্ষকসহ দুজনকে আটক করেছে র‌্যাব-১৪। ময়মনসিংহের ফুলপুর থানাধীন ঘড়পরারী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- একই এলাকার মৃত শামসুল হকের ছেলে মো. এনামুল হক (৪৫) ও আব্দুর রশিদের ছেলে মো. রিপন মিয়া (৩০)।
বুধবার (১৪ জুন) সকালের দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অপারেশন ও মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্র বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্থান হতে বন্যপ্রাণী শিকার করে অবৈধভাবে পাচারের জন্য বিক্রিয় করে আসছে। এ ধরণের তথ্যের সত্যতা যাচাই শেষে র‌্যাব বন্যপ্রাণী বিক্রয় চক্রের উপর গোয়েন্দা নজরদারী পরিচলান করে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

র‌্যার আরও জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তক্ষক দুটি তারা সিলেট জেলা হতে ২০ লক্ষ টাকা মূল্যে বিক্রিয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে। তাদের বিরুদ্ধে ফুলপুর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন