ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আবার এমবাপ্পেকে থামানোর চেষ্টা করবেন, জানালেন মাখোঁ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ১২:৪

রিয়াল মাদ্রিদের সঙ্গে গত মৌসুমে চুক্তির সমঝোতা করে ফেলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তাকে বরণ করতে লস ব্লাঙ্কোসদের ড্রেসিংরুমে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। চুক্তির দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। 

কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সম্যান এমবাপ্পের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া হয়নি। ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর অনুরোধে পিএসজি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এবারও এমবাপ্পে যাতে প্যারিসে থেকে যান ওই চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই রাজনীতিবিদ। 

সংবাদ মাধ্যম আরএমসি’কে মাখোঁ বলেছেন, ‘বিষয়টি (এমবাপ্পেকে প্যারিসে ধরে রাখা) তো আমার হাতে নয়, তবে আমি চেষ্টা করবো। (প্যারিসে) থেকে যাওয়ার জন্য আমি তাকে (জোর দিয়ে) বলবো।’  

এর আগে ফ্রান্স প্রেসিডেন্ট মাখোঁ বিশ্বকাপ জয়ী এমবাপ্পেকে বুঝাতে সক্ষম হন যে, ফ্রান্সের লিগে তার থেকে যাওয়া দরকার। কারণ ২০২৪ সালের অলিম্পিক গেমস হবে ফ্রান্সে। 

ওই আসরের ওপর আলো রাখতে এবং দেশের সুনাম বাড়াতে তাকে দরকার বলে এমবাপ্পেকে অবহিত করেন মাখোঁ। প্রেসিডেন্টের কথা শুনে রানওয়েতে দাঁড়িয়ে থাকা মাদ্রিদের বিমানে ওঠেননি এমবাপ্পে। 

এবার এমবাপ্পে কী করবেন তা সময়ই বলে দেবে। এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না বলে বিবৃতি দিয়েছেন। তবে এও জানিয়েছেন- চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত তিনি প্যারিসে থাকতে চান। তখন ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। পিএসজি আবার তাকে ফ্রিতে ক্লাব ছাড়তে দেবে না।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত