মাটিরাঙ্গায় হত্যা মামলার আসামি আটক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আলোচিত মোটরসাইকেল চালক ওমর ফারুক হত্যা মামলার আসামি মো. ইমরান হোসেন (৩০) কে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ জুন) আমতলী/ রামশিরা বাজার এলাকা হতে তাকে আটক করা হয়। ইমরান রামশিরা দেওয়ান বাজার এলাকার মো. মাসুম মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত ৩১ মে তবলছড়ির মোল্লা বাজার হতে মাটিরাঙ্গা যাওয়ার পথে মোটর সাইকেলসহ ফারুখ নিখোঁজ হয়। ২ জুন নিখোঁজ বাবা বাদি হয়ে মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়রি করেন। পরবর্তীতে ৪ জুন বিকালে উপজেলার আমতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মতুমগপাড়ায় এলাকায় স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সিমান্তবর্তী এলাকা থেকে পুলিশ মোটরসাইকেল চালক ফারুকের গলিত লাশ উদ্ধার করে।
৫ জুন মোটর সাইকেল চালক মৃত ফারুকের বাবা বাদি হয়ে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আটককৃত আসামি ইমরান হোসেন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যাবহার করে এস আই মাসুদ আলম পাটোয়ারী নেতৃত্বে মোটরসাইকেল চালক ফারুক হত্যা মামলার আসামী ইমরান হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।
ফেনীর দাগনভুইয়া হতে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল