ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ১২:২০

খাগড়াছড়ির রামগড়ে টমটমের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আরমান হোসেন (২৩)। নিহত আরমান পৌরসভার তৈছাড়ালাপাড়া এলাকার বাসিন্দা মো: আরিফ এর ছেলে বলে জানা যায়।

বুধবার (১৪ জুন) রাত ৮টার পর রামগড় পৌরসভার চৌধুরীপাড়া হাসপাতাল সংলগ্ন এলাকায় টমটমের (অটো রিক্সা) ব্যাটারি চার্জ দিতে গিয়ে তার সংযুক্ত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, টমটেমর ব্যাটারি চার্জে দিতে গিয়ে তারে হাত লাগাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে চালক আরমান হোসেন। খবর পেয়ে স্থানীয়রা তাকে বাঁচাতে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমান হোসেনকে মৃত ঘোষনা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান,নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশ ময়না তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক