উলিপুরে কৃষি মেলার সমাপনী অনুষ্ঠান
কুড়িগ্রামের উলিপুরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দান ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও কৃষিবিদ মুকিতবিন লিয়াকতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ ডঃ মোঃ আব্দুস ছালাম, কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান এবং কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। মেলায় অংশগ্রহণকারী ১৫টি স্টল এবং মেলায় বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনকারী ১২ জন কৃষককে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার (১৩ জুন) দুপুরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করা হয়। এসময় উপজেলার এক হাজার ৫’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি