টাঙ্গাইলে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিয়ে ও গুজব বিরোধী আলোচনা সভা
টাঙ্গাইলে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, গুজব এবং মাদক প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা শিশু একাডেমী মিলনায়তনে ১৫ জুন বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগ নেতা সম্পাদক সুভাষ চন্দ্র সাহা প্রমুখ। আলোচনা সভায় আলেম ওলামা'সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, মাদক একটি সামাজিক ব্যধি। বর্তমান যুব সমাজ মাদকের ভয়াল গ্রাসে পড়ে ধ্বংসের দ্বার প্রান্তে পৌছেছে। সরকারের উদ্যোগের পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হলে মাদক নির্মূল করা সম্ভব। পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের কাজ করতে হবে। ধর্মীয় উষ্কানীমূলক কথা না বলা ও সেগুলো সামাজিক মাধ্যমে প্রচার না করার ব্যাপারে আলেমদেরকে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য প্রদানের আহবান জানান।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি