ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
নওগাঁর ধামইরহাটে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।
সভায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুলের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন, মেডিকেল অফিসার (রোগ প্রতিরোধ) ডা. নিয়াজ মোস্তাক চৌধুরী। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম.টি(ইপি.আই) কর্মকর্তা মো. সারোয়ার হোসেন জানান, আগামী রবিবার (১৮ জুন)- ২০২৩ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ধামইরহাট উপজেলার সকল টিকাদান কেন্দ্রে ৬-১২ মাস ও ১২-৫৯ মাসের শিশুদেরকে ১৯৩টি কেন্দ্রের মাধ্যমে এই (ভিটামিন “এ” প্লাস) ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. জহুরুল ইসলাম, ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. নুরুল ইসলাম, সাংবাদিক মো. আমজাদ হোসেন ও এ কে নোমান প্রমুখ। সবশেষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ উপলক্ষে সমাপনী দিনে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম
মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু
মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ